• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাজিরপুরে উপজেলা এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

মোঃ শামীম হোসাইন / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা বিভিন্ন প্রকল্প ও সাবেক উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার নামে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সত্যতা যাচাই করতে উপজেলা (এলজিইডি) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পিরোজপুর দুদক সম্মিলিত কার্যালয়ের একটি টিম বেলা সাড়ে ১২টা দিকে পিরোজপুরের নাজিরপুরে এলজিইডি কার্যালয়ের প্রবেশ করে পরে বেলা ২টা দিকে বের হয় দুদকের টিম।

পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন নেতৃত্বে এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবি এম মাহমুদুল হাসান সঙ্গে সাবেক প্রকৌশলী জাকির হোসেন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার একই কর্মস্থলে ৮ ধরে চাকরি করছেন, কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর ধরে চাকরি করছে এই স্থানেসহ বিভিন্ন প্রকল্পের নিয়ে কথা বলেন।

দুদক সূত্র জানা যায়, উপজেলা (এলজিইডি) সাবেক প্রকৌশলীদের বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতর তথ্য সংগ্রহ আসেন দুদক। এসময় তারা প্রকৌশলী জাকিরের অনিয়ম ও দুর্নীতির সত্যতা পান। এসময় তারা অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর এক কর্মস্থলে ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার ৮ বছর ধরে চাকরি করছেন। আব্দুস সালাম কখনও তার বদলির জন্য আবেদন করেননি। আর উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার বদরির জন্য আবেদন করেননি বরং তার বদলি আদেশ প্রত্যাহার করিয়েছেন।

খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার দুইটি প্রাইমারি বিদ্যালয়ের শত ভাগ কাজ না করিয়ে ৭০-৯০% বিল দিয়ে দেন এক ঠিকাদারকে। বিদ্যালয় দুটি উপজেলার সদর ইউনিয়নের কলতালা গ্রামে একটি অপরটি শ্রারীমাকাঠী ইউনিয়নের কাইলানী সরকারি প্রাথমিক। আর ওই স্কুল দুটির টেন্ডার পায় স্বাগতা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস। গত ৫ই আগস্ট আওয়ামী লীগের পতনের পরে ঠিকাদার লাপাত্তা।

জানা যায়, বাড়তি বিল পরিষদ করার ঘটনা জানাজানি হলে বর্তমানে উপ-সহকারী প্রকৌশলী গফফার নিজ অস্থানে কাজ চালিয়ে যাওয়ার জন্য স্কুল দুটির কাজের মেয়াদ বাড়িয়েছেন।

অভিযান শেষে পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে বিস্তর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সত্যতা পাওয়া গেছে। তিনি (জাকির) বর্তমানে সাসপেন্ডে আছেন। তার বিরুদ্ধে তদন্ত চলমান। একই সঙ্গে এই অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার ৮ বছর একই কর্মস্থলে আছেন যা বিধিবহির্ভূত। এসময় তিনি আরো বলেন, বিভিন্ন প্রকল্পসহ দু’টি প্রাইমারি স্কুলের কাজ পরিদর্শন করবেন তারা।

এসময় দুদক সহকারী পরিচালক সঙ্গে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কামরুজ্জামান ও পার্থ চন্দ্র পাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/