• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জনগণের উপর নির্যাতন শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

যাদের কে মনে করছে এই আওয়ামী লীগ সরকারের জন্য ভালো না। এ সমস্যা করতে পারে, ভীতিকর হতে পারে। জনগন তার পিছনে বেশী থাকতে পারে। তাকে ওরা পুলিশ পাঠিয়ে তুলে নিয়ে গেছে। মা জানে না সন্তান কোথায়, স্ত্রী জানে না স্বামী কোথায় আছে, সন্তান জানে না পিতা কোথায় আছে?

মঙ্গলবার ২৯ -শে এপ্রিল বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের মোলানী বাজারে গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশটাকে ১৫ বছর আওয়ামী লীগ সরকার নরকে পরিণত করেছিল। আমরা এখন বুক ফুলে কথা বলতে পারছি। সাংবাদিক ভাইয়েরা তারা ক্যামেরা ধরতে পারে, স্বাধীন ভাবে কথা বলতে পারে। কিছুদিন আগে সাংবাদিক ভাইয়েরা যদি একটু বেকায়দায় কথা বলছে, তাহলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন দিয়ে তাকে বিপদে ফেলা হয়েছে। আমি এই কথাগুলো বার বার বলতে চাই না, পুনরাবৃত্তি করতে চাই না। আমার নামে একটা না একশো এগারো টা মামলা হয়েছে। আমি নাকি ঢাকার পৌরসভার ময়লা ফেলার গাড়ি পুরাইছি , বোমা মারছি ? এসব মামলা আমার নামে হয়েছে! আমি এগারো বার জেলে গেছি। প্রায় তিন বছর জেলে ছিলাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর বন্দি ছিল। আমাদের নেতা তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে গেছিল আর ফেরত আসতে পারে নি। আমাদের ঠাকুরগাঁও বহু নেতাকর্মী এখানে রয়েছে, জেলে যায়নি এমন সংখ্যা খুবই কম।

এছাড়া তিনি আরো বলেন, বিগত স্বৈরাচার হাসিনার শাসন আমলে আমাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে, ঘরে থাকতে দেওয়া হয় নি। আমরা তো কোথাও পালিয়ে যাই নাই। আদালতে মিথ্যা মামলা আইনের মাধ্যমে ফেস করেছি। উকিল ধরে জামিন নিয়েছি। আপনি (শেখ হাসিনা) পালিয়ে আছেন কেন? তিনি তো ১৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার বাবা শেখ মুজিবুর একজন বিখ্যাত মানুষ ছিলেন। তার তো দেশ থেকে পালানোর কথা ছিল না। তিনি পালালেন কেন? কারণ তিনি একজন ডাইনি ছিলেন। জনগণের ওপর এমন নির্যাতন করেছেন, যে তিনি পালাতে বাধ্য হয়েছেন। জনগণ যদি সেদিন তাকে পেত তাহলে ছিঁড়ে খেতো। হাসিনা দেশে ফিরে রাজনীতি করলে আমাদের কিছু করতে হবে না, জনগণই তাকে দেখে নেবে।

এ সময় তিনি আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের জন প্রতিনিধিত্ব নিয়ে সমালোচনা করে বলেন, এ এলাকায় রাস্তা ঘাটের উন্নয়ন করা হয়নি। কারণ আপনারা বিএনপি সমর্থন করেন। এমন অনেক এলাকা আছে বিএনপি সমর্থনের কারণে বঞ্চিত করা হয়েছে। আপনারা বলেন এমন ব্যক্তিরা কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন? আসুন আমরা সবালে মিলে একটা ভালোবাসার দেশ গড়ি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। এতে মানুষ ভালোবাসবে না। তাই অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/