• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মরণফাঁদ জরাজীর্ণ সড়ক ফোর লেন করার দাবীতে মানববন্ধন

নাজিম উদ্দিন রানা: / ১৮৫ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মরণফাঁদ জরাজীর্ণ লক্ষ্মীপুর- চৌমুহনী সড়ক ফোর লেন করার দাবীতে লক্ষ্মীপুরে সর্বস্তরের জনগণের ব্যানারে প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন হয়েছে। ২৭ এপ্রিল তারিখে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও লক্ষ্মীপুর পৌরসভার বিগত দিনের নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম লিটন। আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুল মান্নান মিলন,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ হোসেন বুলু, জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক মেম্বার,আনোয়ার হোসেন জুলফু প্রমুখ।
রেজাউল করিম লিটন বলেন,চৌমুহনী থেকে লক্ষ্মীপুর সড়কটি জনগুরুত্বপূর্ণ হলেও সড়কটি খানা খন্দে ভরা ও জরাজীর্ণ। এছাড়া সড়কটি সরু হওয়ায় প্রতিনিয়ত দূর্ঘটনায় পতিত হয়ে জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। এলাকাবাসীর প্রাণের দাবী হচ্ছে সড়কটিকে ফোর লেনে রুপান্তর করা। অবিলম্বে ফোর লেনের কাজ শুরু করার জন্য যোগাযোগ মন্ত্রনালয়ের প্রতি দাবী জানিয়েছেন।জনদাবী অনুসারে অবিলম্বে ফোর লেনের কাজ শুরু করা না হলে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/