• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ২ ঘরে ডাকাতি ৪ লক্ষ টাকার মালামাল লুট

মোঃ শামীম হোসাইন / ১৬০ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

পিরোজপুরে গভীর রাতে দুটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের গাজী ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সিঁধ ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী গাজী মো. ফিরোজ জানান, শনিবার রাত তিনটার দিকে ৮ থেকে ১০ জনের ডাকাতদল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এসময় তারা সব রুমে প্রবেশ করে ভাঙচুর করে ২ ভরি স্বর্ণালংকার, আনুমানিক নগদ ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

তবে গাজী ওমর ফারুক বলেন, বিগত দিনে আমাদের এলাকায় আওয়ামী লীগের একটি মিটিং হয়। সে মিটিংয়ের কথা পুলিশ জানতে পেরে সেখানে এসে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ধরে নিয়ে যায়। ওই সময় আমি বাড়িতে ছিলাম। তারপর থেকেই আমাকে বিভিন্ন সময়ে তাদের পরিবারের লোকজন হুমকি দিয়ে আসছিল। আমি পুলিশকে খবর দিয়ে এনে তাদের ধরিয়ে দিয়েছি। এছাড়াও তারা আমাকে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দেয়। ডাকাতির দিন রাতে আমি ঢাকা ছিলাম। সকালে আমার ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে আমাদের ঘরে ডাকাতি হয়েছে। তাই আমি দ্রুত ঢাকা থেকে পিরোজপুরের বাসায় চলে আসি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, দুটি ঘর থেকে আনুমানিক ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/