• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতি-সমৃদ্ধি নিয়ে সেমিনার

লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুর ন্যাশনাল / ২৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার লক্ষ্যে ভবিষ্যতে উন্নতি ও সমৃদ্ধ বিষয়ক সেমিনার হয়েছে।বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে এ আয়োজনে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (শিক্ষা) মো. মোস্তাফিজুর রহমান ও ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।

কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান অতিথিসহ কৃতি শিক্ষার্থীরা। এতে প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটিতে রয়েছে ২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পড়ালেখার প্রস্তুতিসহ পরিকল্পনা গ্রহণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। কিভাবে পড়ালেখা করলে শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজসহ ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে সে বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/