• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল আশরাফুজ্জামান

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক (পিপিএম সেবা)। আজ মঙ্গলবার সকালে সিলেট রেঞ্জের অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক রেঞ্জ কনফারেন্স সভায় শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়।
পুলিশের রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি কমান্ডেন্ট মো. হুমায়ূন কবীর, আরআরএফ সিলেটের মো. আজিজুল ইসলাম, পুলিশ সুপার হবিগঞ্জ এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার সিলেট মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মৌলভীবাজার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম, পুলিশ সুপার সুনামগঞ্জ তোফায়েল আহাম্মেদ। পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক) মো. আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত মার্চ মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সভাপতি আশরাফুজ্জামানকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন এবং তাঁর হাতে পুরস্কার সার্টিফেকট তুলে দেন।
হবিগঞ্জ জেলায় মাদক উদ্ধারে সবচেয়ে বেশি অবদান রাখার জন্য কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফাকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/