• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে নিজের শিশু মেয়েকে (১১) ধর্ষণের অপরাধে গ্রেপ্তার বাবা

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার: / ২০৮ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে নিজের শিশু মেয়েকে (১১) ধর্ষণের অপরাধে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উপজেলার গোড়াই বালুর মাঠ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষক মোজাম্মেল হোসেন রংপুর জেলার মিঠাপুকুর থানার তেতুলিয়া দক্ষিণপাড়ার দেলাজ মিস্ত্রির ছেলে। উপজেলার গোড়াই বালুর মাঠ এলাকায় একটি টিনসেড পাকা বাড়ী ভাড়া নিয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে বাস করতেন মোজাম্মেল।

মামলা সূত্রে জানা গেছে, মোজ্জামেল হোসেন গোড়াই-সখিপুর সড়কের একজন সিএনজি চালক। তার স্ত্রী গোড়াই সাউথ ইস্ট টেক্সটাইল কারখানায় চাকুরী করেন। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে তারা গোড়াই এলাকার ওই বাসায় ভাড়া থাকেন। গত ২৭ মার্চ সকাল ছয়টা দশ মিনিটে শিশু কন্যাকে বাসায় রেখে মা করখানায় চলে যান। দুপুরে কারখানা থেকে বাসায় ফিরলে শিশু মেয়ে জানায়, তার শরীরের স্পর্শকাতর জায়গায় ব্যথা করছে। পরে ব্যথার ওষুধ কিনে খাওয়ান মা। কিন্ত তাতেও ব্যথা না কমায় ৫ এপ্রিল মেয়েটি তার মাকে জানায়, বাড়িতে একা পেয়ে তার বাবা তাকে ধর্ষণ করে ব্যথা দিয়েছে।

একথা কাউকে বললে তাকে জানে মেরে ফেলা হবে বলে হুমকিও দিয়েছেন তার বাবা। ঘটনা জানার পর শিশুটির মা ওইদিনই মির্জাপুর থানায় শিশুটির বাবা মোজাম্মেল হোসেনের নামে ধর্ষণ মামলা করেন। এদিকে মামলার পর থেকে ধর্ষক মোজাম্মেল আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ফেনী জেলা সদর থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পর মেয়েটির ডাক্তারি পরীক্ষা করে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মামলা নেয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা সদর থেকে ধর্ষক মোজাম্মেলকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/