• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

হবিগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৮

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১৭৪ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

দুর্ঘটনায় পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
উপজেলার বাখরনগর নামক স্থানে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বাখরনগর নামক স্থানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। এ ছাড়া আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. আবুল বাশার। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া এ ঘটনায় আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিকআপ চালকের অবস্থা গুরুতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/