• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে এলজিইডি অফিসের ১১০১ কোটি টাকার গরমিল, ৫ কর্মকর্তা গ্রেপ্তার

শামীম রিগান / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

পিরোজপুরে এলজিইডি ও জেলা হিসাব রক্ষণ অফিসের দুর্নীতির ঘটনায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) রাতে তাদের পিরোজপুর সদর থানা হেফাজতে রাখা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পিরোজপুর জেলা হিসাব রক্ষণ অফিসের ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. মোহাসীন, এসএএস সুপার মো. মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম, সাবেক ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিইডি অফিসের হিসাবরক্ষক একেএম মোজাম্মেল হক খান।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম পিরোজপুরে ২৩ জনকে অভিযুক্ত করে মোট ৮টি মামলা দায়ের করেন। বুধবার তাদের মধ্য থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২৩ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পিরোজপুর এলজিইডি অফিসের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে। এরপর স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডি প্রধান কার্যালয়ের একাধিক তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে দেখা যায়, কাজ সম্পূর্ণ না করেই ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়েছে আড়াই হাজার কোটি টাকার বেশি। এছাড়া ১ হাজার ১০১ কোটি টাকার প্রকল্পে হিসাব গরমিল পাওয়া যায়।

পরবর্তীতে দুদক বিষয়টি অনুসন্ধান করে দুর্নীতির প্রমাণ পাওয়ার পর মামলা দায়ের করে। তদন্তে উঠে আসে, এলজিইডি ও জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তাদের যোগসাজশেই এ দুর্নীতির ঘটনা ঘটেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, দুর্নীতির অভিযোগের মামলায় দুদক পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা থানা হাজতে রয়েছেন। আসামিদের আদালতে হাজির করা হবে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, পিরোজপুর এলজিইডির বিভিন্ন প্রকল্পে ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আমরা ২৩ জনের বিরুদ্ধে পৃথক আটটি মামলা করেছি। আসামিদের মধ্য থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানোর হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/