• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে ইউপি চেয়ারম্যান দিদারের মৃত্যু

খুলনা ব্যুরো : / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল ইসলাম দিদার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫ টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনাটি ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে বিএনপির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার (৬০)। সমাবেশ চলাকালে হঠ্যাৎ অসুস্থ রোধ করলে তাকে দ্রুত সিটি ইন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকাল ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ দিদারুল হোসেন দিদার খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়ন থেকে পরপর তিন বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া জনপ্রিয় বাংলা ছায়াছবি বিক্ষোভসহ কয়েকটি বাংলা ছবির প্রযোজক ও পরিচালক ছিলেন তিনি।
উপজেলার রানাই গ্রামের মরহুম (সাবেক চেয়ারম্যান) শেখ আমজাদ হোসেনের বড় ছেলে শেখ দিদারুল হোসেন দিদার। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার মৃত্যুও খবর শুনে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে দেখতে ছুটে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/