• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

যুব উন্নয়নের কোয়ার্টারে মিলল যুবকের ঝুলন্ত লাশ

শামীম রিগান / ১৫৩ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

পিরোজপুর সদরের যুব উন্নয়ন অধিদপ্তরের স্টাফ কোয়ার্টার থেকে মামুন মিয়া নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (০২ এপ্রিল) বুধবার সকালে পিরোজপুর সদরের যুব উন্নয়ন অধিদপ্তর স্টাফ কোয়ার্টার (ডরমেটরি) নিচ তলার একটি কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের দাবি, নববিবাহিত স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে মামুন আত্মহত্যা করেছেন।

মৃত মামুন (৩০) মঠবাড়িয়া তুষখালীর জমাদ্দার বাড়ি এলাকার মো. মাহবুব হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরে ইলেকট্রিক ট্রেডের আউটসোর্সিংয়ের কাজ করতেন।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মামুন এ বছরের জানুয়ারি মাসে চৈতী মিম নামে এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই নববধূর সঙ্গে মামুনের বনিবনা হচ্ছিল না। এ নিয়ে সবসময় তিনি মানসিক বিষণ্ণতায় ভুগতেন। ঈদের ছুটিতে বাড়ি গেলেও ঈদের দিন (৩১ মার্চ) রাতেই তিনি তার কর্মস্থলে ফিরে আসেন। (০২ এপ্রিল) সকালে ডরমেটরির অন্য কক্ষের বাসিন্দারা তাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে তার কক্ষের দরজার ফাঁক থেকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মামুনের বোন মারুফা বলেন, ‘ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আমার ভাইয়ের সঙ্গে কথা হয়। বারবার বলছিল, বউয়ের জন্য আমার জীবনটাই শেষ। আমি মনে হয় আর বাঁচব না। দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিল আমার ভাই।’

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সোবাহান বলেন, ‘মরদেহ উদ্ধারের সময় মামুন ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/