• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

মোঃ শামীম হোসাইন / ২৭৬ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় মো. আরিফ (২৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার বরিশাল-পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে।

নিহত মো. আরিফ (২৫) সদর উপজেলার খলিশাখালী এলাকার মৃত আলী আজগর সেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পাশের রাস্তা থেকে ভ্যান নিয়ে মহাসড়কে ওঠেন চালক আরিফ। এ সময় বরিশাল থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন ভ্যানচালক। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেবেকা সুলতানা বলেন, আরিফ নামের এক ভ্যান চালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/