• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ইফা গণশিক্ষা প্রকল্প আউটসোর্সিং বাতিল ও রাজস্বখাতে নেয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১৮৬ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবলকে আউটসোর্সিং বাতিল এবং রাজস্ব খাতে নেয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। এই কর্মসূচি ৬৪ জেলায় এক সাথে পালন করা হয়েছে। মানববন্ধন শেষে প্রতিনিধি দল জেলা প্রশাসক এর বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং তাদের দাবিগুলো উপস্থাপন করেন।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ১৯৯৩ সালে শুরু হয়ে ৭ম পর্যায় গত ৩১.১২.২০২৪ পর্যন্ত সুনামের সাথে প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পুনরায় জানুয়ারি ২০২৫ যার শিক্ষা কার্যক্রমসহ সকল কার্যক্রম এখন পর্যন্ত চালু রয়েছে যা ইতোমধ্যে সকলের প্রশংসা ও জনমনে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। কিন্তু দুঃখের বিষয় ফ্যাসিবাদের কিছু কর্মকর্তা যারা এখনো মন্ত্রণালয়ের বিভিন্ন পদে ঝাপ্টা মেরে বসে আছে তারা চাচ্ছে বর্তমান সরকারের সাথে ওলামায়ে কেরামদেরকে মুখোমুখি করতে। তাই তারা এই প্রকল্পকে আউটসোর্সিং এ নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে শুরু করেছে।
বর্তমান নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায় শীর্ষক প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়াধীন হলেও দীর্ঘ ৩২ বছরে এই শিক্ষামূলক প্রকল্পটি আউটসোর্সিং করার চিন্তা ভাবনা চলছে। এখানে একটি বিষয় উল্লেখ্য যে, ৯% হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি আউটসোর্সিং করা হয়নি অথচ ৯০% মুসলমানের দেশে কুরআন শিক্ষা প্রকল্পটি আউটসোর্সিং করার হীন চক্রান্ত করা হচ্ছে। যদি কুরআন শিক্ষার এই প্রকল্পটি আউটসোর্সিংয়ের মাধ্যমে ধ্বংস করা হয় তাহলে আলেম-ওলামাদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

নৈতিকতা ও ধর্মীয় মূল্যেবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়ে) পাসসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা সিব্বির আহমেদ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান (মাসুদ), চট্টগ্রাম বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক মুফতি মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ মসজিদভিত্তিক গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পটির শুরু থেকেই নিয়োজিত মসজিদের ইমামগণ শিক্ষিত বেকার যুবসমাজ এবং মহিলা শিক্ষিকাগণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করে শিক্ষা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে।
এ প্রকল্পের মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষার বিস্তার, স্বাক্ষরতার হার বৃদ্ধি, পবিত্র কোরআন শিক্ষা পাঠসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে জনসচেতনতা বৃদ্ধি করতে কাজ করে আসছে। তাই কর্মরত মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষিকাদের মানবিক দিক বিবেচনা করে প্রকল্পটিকে আউটসোর্সিংয়ের আওতাভুক্ত না করে নিয়োজিত সকল জনবলকে রাজস্বভুক্ত করার দাবি জানান।
পাশাপাশি বক্তারা, রমজান মাসের মধ্যে নতুনভাবে মসজিদভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়ে) প্রকল্পটি পাস করার এবং ঈদুল ফিতরের আগে সকল জনবলের বেতনসহ প্রকল্পটি স্থায়ীকরণে বর্তমান সরকারের কাছে অনুরোধ জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/