• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঈদকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান।

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ২০২ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

KMP HQ MEDIA CELL [22 MARCH 2025]
খুলনা মেট্রোপলিটন পুলিশ পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান অব্যাহত রেখেছে। ঈদকে সামনে রেখে অস্ত্রধারী সন্ত্রাসী এবং চাঁদাবাজরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানার একটি চৌকস আভিযানিক টীম গত ২১ মার্চ শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গোয়ালখালী মেইন রোডস্থ একটি টিনশেড বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কুখ্যাত সন্ত্রাসী হাসান হাওলাদার (৩২), পিতা-গফুর হাওলাদার, সাং-দেয়াড়া, থানা-দিঘলিয়া, এ/পি সাং-৯ নং ওয়ার্ড গোয়ালখালী, থানা-খালিশপুর, খুলনাকে তার বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর ভাড়াকৃত টিনশেড বাসার শোবার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে ৪ রাউন্ড গুলিভর্তি ১ টি রিভলবার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খলিশপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা? আসামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে কিনা, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত কুখ্যাত সন্ত্রাসী হাসান এর বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানায় ১ টি মামলার তথ্য পাওয়া গেছে। থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/