• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

মোঃ শামীম হোসাইন / ২২২ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

পিরোজপুরে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল দেওয়া হয়। একই মামলায় সাতজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম এ রায় দেন।

দণ্ডিতরা হলেন কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার (৫০), মহব্বত আলীর ছেলে মো. আলমগীর (৫৮), আ. আজিজের ছেলে মালেক (৬৬), মজিদ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৫৭) এবং আলফাজ আলীর ছেলে আইউব আলী (৫৮)।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠীর কাপালীর বাজারে ডাকাতদল হানা দেয়। ওই সময় রফিকুল ইসলামের সাইকেল পার্টসের দোকানের দরজা ভেঙে ঢুকে মালামাল ও নগদ টাকা লুটে নেয় ডাকাতরা। এ সময়ে রফিকুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ডাকাতরা পালাবার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওই এলাকার মিজান।
এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা করে। তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা।

সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ওই পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর বাকি ৭ জনকে বেকসুর খালাস দেন।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল ও অ্যাডভোকেট এমডি আউয়াল। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/