• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শ্রমজীবীদের জন্য ইয়ূথ সান বাংলাদেশের মাসব্যাপী বিনামূল্যে ইফতার আয়োজন

আবু বকর সিদ্দিক স্বপন , ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৭৩ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

পবিত্র রমজান মাস উপলক্ষে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের জন্য মাসব্যাপী বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে ইয়ূথ সান বাংলাদেশ। ঝিনাইদহ জেলা শহরের উজির আলি স্কুল মাঠে প্রতিদিনই এ আয়োজন চলছে সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে।

ইফতার করতে আসা এক রিকশাচালক জানান, প্রতিদিন রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও ইফতারের সময়টায় কোথাও বসে খাওয়ার সুযোগ হয় না। ইয়ূথ সানের এই উদ্যোগের কারণে তিনি ও তাঁর মতো অনেকেই স্বস্তিতে ইফতার করতে পারছেন।

সংগঠনটির ঝিনাইদহ জেলা আহ্বায়ক সৌভিক পোদ্দার বলেন, “শ্রমজীবী মানুষের জন্য কিছু করতে পারাটা আমাদের জন্য আনন্দের। প্রতিবছরই আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে।”
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাকিবুল হাসান বাপ্পী জানান, “শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই ইয়ূথ সান বাংলাদেশ গড়ে উঠেছে। বিগত বছরগুলোতে সফলভাবে ইফতার আয়োজন করেছি, এবারও সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “এই মহতী উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই, প্রতিটি শ্রমজীবী ব্যক্তি যেন নিশ্চিন্তে ইফতার করতে পারেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/