• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

হরিপুরে দুই ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ / ২৬৯ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁও জেলার হরিপুরে দুই ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছাড়পত্র না থাকার কারণে অবৈধভাবে ইট কাট পোড়ানোর অভিযোগে হরিপুর উপজেলার এন আই বি ও এমএ ব্রিকস ইটভাটাকে ১ লাখ টাকা করে অর্থ দন্ড করেছেন জেলা ভ্রাম্যমাণ আদালত এবং ৭ দিনের মধ্যে ইটভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।

শুক্রবার (১৪ মার্চ ) দুপুরে উপজেলার ৫ নং হরিপুর সদর ইউনিয়নের এনআই বি ও ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের এমএ ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে অর্থ দন্ড করা হয়। উক্ত দুই ইটভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং ৭ দিনের মধ্যে ভাটার মালিকদের ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ ও ভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়।

ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার জানান, হরিপুরে ইটভাটাগুলোর বেশিরভাগেরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব ইটভাটা অবৈধ ভাবে ইট প্রস্তুত করছিল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকারের পক্ষ থেকে অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্টেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/