• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পিরোজপুরে ধর্ষণবিরোধী মিছিলে যুবকের বাধা, ‘জয় বাংলা’ স্লোগান দিতে বলে উত্ত্যক্ত

Reporter Name / ২৮৮ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

পিরোজপুরে সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে বাধা ও জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি মহিলা কলেজের বিক্ষোভ মিছিল চলাকালে সিভিল সার্জন অফিসের সামনের সড়কে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. ফরহাদ।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন অফিসের সামনের সড়কে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা।
এ সময় ওই যুবক শিক্ষার্থীদের জয় বাংলা স্লোগান দিতে বলে এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করেন।

শিক্ষার্থীরা বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড ও সাঈদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসছিল। এ সময় সাঈদী ফাউন্ডেশনে সামনে থেকে একটি যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং শিক্ষার্থীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে ওই যুবক শিক্ষার্থীদের জয় বাংলা স্লোগান দিতে বলে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, একটি যুবক কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্ত্যক্ত করে এবং জয় বাংলা স্লোগান দিতে বলে। পুলিশ সুষ্ঠু বিচার করবেন বলে আশ্বস্ত করেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, ‘মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ফরহাদ নামে এক যুবক শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেন। আমরা ওই যুবককে পুলিশ হেফাজতে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/