• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার 

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৩১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

 

কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করে‌ছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজার থে‌কে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো, চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের মো.দুলাল মিয়ার ছেলে মো. শাহ আলম (৩৫),  ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪৫) ও চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলি গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মো.খলিল শেখ (৫৭)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ও একটি পিকআপ ভ‌্যান জব্দ করা হয়।

 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস  এসব তথ্য জানান।

 

থানাসূত্রে জানা গেছে, ‘মঙ্গলবার রাতে এএসআই বাকের হোসেনের নেতৃত্বে পুলিশের নিয়মিত টহল চলাকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজারে সন্দেহভাজন একটি পিকআপ দেখে থামানোর জন্য বললে পিকআপ চালক সে‌টি না থামিয়ে দ্রুত পালিয়ে যাবার চেস্টা ক‌রে। পিছন থেকে ধাওয়া করে পিকআপটি আটক করার সময়  অজ্ঞাত ৬/৭ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়‌দের সহযোগিতায় তিন ডাকাতকে আটক করে। পরে পিকআপে তল্লাসী চালিয়ে ৪টি রামদা, ১টি কিরিচ, ৩টি পাইপ, ১টি লোহার রড ও রশি উদ্ধার করা হয়।

 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাত ৭/৮জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দল ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করছিল।এই চক্রের সদস্য  জহিরুল ইসলামের নামে ১৯টি, শাহ আলমের নামে ৮টি ও খলিলুর রহমানের নামে ৭টি ডাকাতি,  হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। বুধবার বিকালে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা পালিয়ে গেছে তাদেরকে  গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/