• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইন্দুরকানীতে বড় ভাইয়ের ওপর অভিমান করে কলেজ ছাত্রের আত্মহত্যা

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

পিরোজপুরের ইন্দুরকানীতে বড় ভাইয়ের ওপর অভিমান করে মো. সাব্বির মোল্লা (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত 08 টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মধ্য কলারণ গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত সাব্বির উপজেলার মধ্য কলারন চন্ডিপুর গ্রামের সাহেব আলী মোল্লার ছেলে। সাব্বির মোল্লা চন্ডিপুর কে.সি টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে বড় ভাই মো. জুয়েল রানার সঙ্গে ছোট ভাই সাব্বির মোল্লার কথার কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে বড় ভাইয়ের ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন সাব্বির মোল্লা। পরিবারের লোকজন সাব্বিরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই সাব্বির মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত তথ্য পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/