• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শৈলকূপায় ৩০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড কলাক্ষেত

আবু বকর সিদ্দিক স্বপন / ১৯৭ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকূপায় মাত্র ৩০ সেকেন্ডের ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর ইউনিয়নের বেড়বাড়ি ও চাঁদপুর গ্রামে এ ঝড় আঘাত হানে, যা কয়েক হেক্টর জমির কলাক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষতি করেছে।

স্থানীয় কৃষকদের মতে, ঝড়টি হঠাৎ করেই শুরু হয় এবং তীব্র গতিতে বয়ে যায়। মুহূর্তের মধ্যেই কলাগাছ ভেঙে পড়ে, তামাকক্ষেত নষ্ট হয় এবং আম-লিচুর মুকুল ঝরে যায়।
কৃষক আজিবার বিশ্বাস জানান, “বিকেল সাড়ে ৪টার পর হঠাৎ এমন ঝড় শুরু হলো, যা মাত্র ৩০ সেকেন্ড স্থায়ী ছিল, কিন্তু তাতেই পুরো কলাক্ষেত ভেঙে পড়েছে। আমরা এমন ঝড়ের জন্য প্রস্তুত ছিলাম না।”

শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, ঝড়ের ফলে প্রায় ৫ হেক্টর জমির কলাক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তামাক, আম ও লিচুর মুকুলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, “আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং কলাগাছ রক্ষায় বাঁশের খুঁটি ব্যবহারের কৌশল শেখাচ্ছি, যাতে ভবিষ্যতে ক্ষতির পরিমাণ কমানো যায়।”

স্থানীয় কৃষকদের দাবি, আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে এমন ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া সম্ভব হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/