• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সিরাজগঞ্জে ট্রাকে তরুণী ধর্ষণ, চালকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত!

মোঃ আলামিন সরকার  , সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি  / ১৬৮ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

 

সিরাজগঞ্জের মহাসড়কে ট্রাকের কেবিনে এক তরুণী (২০) যাত্রীকে ধর্ষণ মামলায় মো. সোহেল রানা (৩৬) নামে ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ দণ্ডপ্রাপ্ত ঘোষণা করেন।

 

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

দণ্ডপ্রাপ্ত সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের মোঃ মনসুর আলীর ছেলে। মামলার অপর আসামি বগুড়া জেলার শিবগঞ্জ থানার সোবাহানপুর গ্রামের মোঃ জহুরুল শেখের ছেলে ট্রাকের হেলপার ওহাব শেখ (৩০)। তিনি গত ২০২৩ সালের ১২ মে জেলহাজতেই মারা যান।

 

নির্যাতিত তরুণীর বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা মধ্যপাড়া গ্রামে।

 

২০২১ সালের ২২ জুন কোভিড-১৯ এর প্রকোপে সারাদেশে লকডাউন থাকায় স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ ছিল। সেদিন বিকেলে ট্রাক নিয়ে গাজীপুরের চন্দ্ৰা থেকে দুজন পুরুষ ও একজন তরুণী যাত্রী নিয়ে চালক সোহেল রানা এবং হেলপার ওহাব শেখ বগুড়ার উদ্দেশে রওনা দেন। বঙ্গবন্ধু সেতু পার হয়ে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে হেলপার ট্রাক থামিয়ে যাত্রীদের বলেন, ট্রাকটি নষ্ট হয়ে গেছে, সারতে অনেক সময় লাগবে। আপনাদের কারও কোনো কাজ থাকলে এখানেই সেরে নেন।

 

এ সময় পুরুষ যাত্রী দুজন নেমে রাস্তার পাশে ঘোরাফেরা করতে থাকেন। তবে তরুণী যাত্রী ট্রাকের কেবিনেই বসে থাকেন। পুরুষ যাত্রীরা নেমে যাওয়ার পরই হেলপার ওহাব চালক সোহেল রানা ও ওই তরুণীকে ভেতরে রেখে বাইরে থেকে কেবিনের দরজা আটকে দেন। এরপর চালক সোহেল রানা তরুণীকে ধর্ষণ করেন। নির্যাতিতা তরুণীর চিৎকারে বাইরে থাকা যাত্রীরা ট্রাকের লুকিং গ্লাস দিয়ে ধর্ষণের বিষয়টি দেখতে পান। তখন ইউনুস আলী ওরফে সুমন নামে এক যাত্রী ট্রাকের কাছে গিয়ে ধর্ষণের ভিডিওটি মোবাইলে ধারণ করতে থাকেন।

 

ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে চালক ও হেলপার ওই দুই যাত্রীকে রেখেই ট্রাক নিয়ে বগুড়ার দিকে চলে যায়। এ সময় ইউনুস আলী সুমন ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবগত করেন। পুলিশ দ্রুত কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে চালক-হেলপারকে আটক এবং নির্যাতিতা তরুণীকে উদ্ধার করে।

 

এ ঘটনায় নির্যাতিতা তরুণীর বাবা বাদী হয়ে ২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর ট্রাকচালক সোহেল রানা ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/