• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে বি এন পি পন্থিদের ব্যাপক পরাজয় 

 আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণ বাড়িয়া) / ১৯৮ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

 

 

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের।

 

নির্বাচনে ১৫টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১০টি পদে অংশগ্রহণ করে। এর মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭টি পদেই পরাজিত হন তারা। শুধু জয়লাভ করেছে সিনিয়র সহ-সভাপতি, তথ্য-প্রযুক্তি সম্পাদক ও ৪নং সদস্য পদে।

 

নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্রপ্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এবং সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ মধ্যরাতে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসমাইল মিয়া নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

 

নির্বাচনে ১৫টি পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরমধ্যে সমাজ কল্যাণ সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন জয়লাভ করেন।

বৃহস্পতিবার বাকি ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামীপন্থি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আবদুর রহমানের সঙ্গে একই ফোরামের বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী একেএম কামরুজ্জামান মামুনের মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়।

 

এছাড়াও সভাপতি পদে আরও দুইজন অংশগ্রহণ করেন। নির্বাচনী ফলাফলে একেএম কামরুজ্জামান মামুন ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রহমান পান ২৪৬ ভোট।

 

সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল ৩৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সামসুজ্জামান চৌধুরী কানন পান ১৫৪ ভোট।

 

এছাড়া উক্ত নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে শামসুল হক লিটন, সহ-সভাপতি পদে কাজী এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে আশরাফুল ইসলাম খান (চমন), যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মোহাম্মদ ফরহাদ হোসেন, সম্পাদক পাঠাগার পদে জিল্লুর রহমান, সম্পাদক তথ্য-প্রযুক্তি পদে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী তারেক, অডিটর পদে রেজুয়ানুর রহমান রনি, সদস্য পদে জহিরুল ইসলাম, শেখ সাজিদুর রহমান সজিব, শাহ সুলতান রকি ও মোহাম্মদ ইয়াকুব আলী জয়লাভ করেছেন।

 

উল্লেখ্য সভাপতি পদে বিজয়ী একে এম কামরুজ্জামান মামুন নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের সন্তান ও সিনিঃ সহ সভাপতি পদে বিজয়ী শামসুল হক লিটন নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের সন্তান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/