• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

লাখ লাখ টাকা ও মোটরসাইকেল নিয়ে পলাতক আকাশ মোল্লা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ২৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

ঝিনাইদহের ২নং মধুহাটি ইউনিয়নের আটলিয়া বাজারের মশিয়ার মন্ডলের ছেলে মিলন হোসেনের কাছে একটি হিরো হোনডা ১০০ সিসি মোটরসাইকেল ও এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছেন আকাশ মোল্লা। ঘটনার সূত্রপাত গত ২০ জানুয়ারি ২০২৫, যখন আকাশ মোল্লা, যিনি স্থানীয় তোফাজ্জেল হোসেনের মেয়ে রশিদা খাতুনের স্বামী, বিভিন্ন মানুষের সঙ্গে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে টাকা নিয়ে চলে যান।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মোল্লা বিবাহিত জীবনে এলাকার জামাই হিসেবে পরিচিত ছিলেন। তবে, তার প্রতারণার ঘটনা এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে। মিলন হোসেনের কাছ থেকে মোটরসাইকেলটি নেওয়ার পর আকাশ মোল্লা ওই মোটরসাইকেল ও বিভিন্ন মানুষের কাছ থেকে সঞ্চিত অর্থ নিয়ে নিখোঁজ হন। পাশেরএলাকার কুমিরখালির তৈয়ব জানান, আমার থেকেও ৭৫০০০ টাকার নিয়েছে আমার জামাই নয়নের বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে।

 

এই ঘটনায় মিলন হোসেন ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে, এবং আকাশ মোল্লাকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

 

এ ঘটনায় স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, এবং আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আকাশ মোল্লাকে গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/