• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

মেহেদী শুকনোর আগেই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেল রাকিব

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ২৬০ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

 

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে রাকিব জোমাদ্দার (২৩) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সুব্রত হালদার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাকিব জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জোমাদ্দারের ছেলে।

আহত সুব্রত হালদার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।

স্থানীয় মিরুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মনির হাওলাদার বলেন, রাত ১১টার দিকে চরখালি থেকে আসা একটি মোটরসাইকেল চরখালি- মঠবাড়িয়া সড়কের ইকড়ি- ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালক মারা যায়। আমি সংবাদ পেয়ে পুলিশে খবর দেই তবে পুলিশ আসার আগেই পরিবারের লোকজন এসে লাশ বাড়িতে নিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ভাণ্ডরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। শুনেছি সেখান থেকে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাকিব জমাদ্দারের বন্ধু সাইফ ইমন বলেন, রাকিব ও তার বন্ধু সুব্রত দুইজনে মিলে ভাণ্ডারিয়ার আনসার খালি এলাকায় ঘুরতে গিয়েছিল। ঘোরাফেরা শেষে মঠবাড়িয়ার ভগীরথপুর যাওয়ার সময় দুর্ঘটনায় রাকিব মারা গেছে। ১৮ জানুয়ারি রাকিব বিয়ে করে। বিয়ের মেহেদী শুকনোর আগেই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেল।

এ বিষয়ে ভাণ্ডরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনা স্থলে গিয়ে লাশ পাওয়া যায়নি। নিহত রাকিব জোমাদ্দারের পরিবার এসে ঘটনাস্থল থেকে লাশ বাড়িতে নিয়ে গিয়েছে। যেহেতু নিহতের বাড়ি পার্শ্ববর্তী মঠবাড়িয়া থানা এলাকায় তাই আমরা মঠবাড়িয়া থানায় যোগাযোগ করেছি। পরিবারের সাথে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনা ভাণ্ডরিয়া থানা এলাকায় ঘটেছে তবে নিহতের বাড়ি মঠবাড়িয়ায়। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/