• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিচালক সাময়িক বরখাস্ত

মোঃইয়াছিন আলী সিরাজ গঞ্জ  / ২০৬ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

 

 

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমন স্লোগান সম্বলিত প্যাডে বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পরিচালক (অর্থ ও হিসাব দপ্তর) গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রোভাইস চ্যাঞ্চেলর এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

 

অফিস আদেশে উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্লোগান (শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ) সম্বলিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাড ব্যবহার করে বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগটি পর্যালোচনা করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণবিধির বিধি ৪ লঙ্ঘিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইনের ধারা ১১ (৭) এবং বিশ্ববিদ্যালয় আচরণবিধির বিধি ১৩ মোতাবেক অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হলো। ১৫ জানুয়ারি বিকেল থেকে এ আদেশ কার্যকর।

 

 

ড. সুমন কান্তি বড়ুয়া জানান, ক্ষমতাচ্যুত সরকারের স্লোগান সম্বলিত প্যাডে বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি নজরে আসার পরপরই উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এর আগে ১৩ জানুয়ারি ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত সম্বলিত প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার সাক্ষরিত বিজ্ঞপ্তিটি ১৫ জানুয়ারি সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

বিশ্ববিদ্যালয়ের বিল সংক্রান্ত এ বিজ্ঞপ্তি যে প্যাডে দেওয়া হয়েছে, তাতে দেখা যায়, এর ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত একটি লোগো রয়েছে।

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদার বলেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/