• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দিনাজপুরে সাবেক এমপি রেজিনা ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন, জেলা বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন মহলের শোক

বিরল, দিনাজপুর প্রতিনিধি / ২৭০ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

 

বিরল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজা শেষে লালবাগ গোরস্থানে করা হয়েছে।

 

শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) পাঁচটায় লালবাগ দাখিল মাদ্রাসা মাঠে মরহুমা রেজিনা ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজী ইমামতি করেন মরহুমার ছোট ভাই জাহিদ আমিন।

 

জানাজার নামাজে দিনাজপুর জেলা বিএনপির অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মরাদ আহমেদ, জেরানবিএনপির স্থগিতকৃত সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, মোঃ আখতারুজ্জামান জুয়েল, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তবর্গ, মরহুমার আত্মীয়-স্বজন ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

 

জানাজা শেষে শেষে তাঁর লাশ লালবাগ গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

 

উল্লেখ্য, শুক্রবার (১৭ জানুযারি ২০২৫) রাতে রেজিনা ইসলাম ঢাকা থেকে দিনাজপুর ফেরার পথে বিরামপুর উপজেলা শহরে পৌঁছার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে করে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নিয়ে আসা। হাসপাতালে আনার পর ভোর ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে রেজিনা ইসলামের মৃত্যুতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মােফজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোক সম্পত্তি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/