• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কোরআন মেনে চলার মাধ্যমেই আমাদের মুক্তি

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া,(নাটোর) প্রতিনিধি / ৩৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

 

 

সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা বলেছেন, কোরআন শিক্ষা গ্রহণ করে মেনে চলার মাধ্যমেই আমাদের মুক্তি মেলবে। অন্যথায় মুক্তির কোনো পথ নাই। সকল মুসলিমের কর্তব্য কোরআন ও ইসলামের পথে জীবন পরিচালনা করা।

 

বুধবার (২০ নভেম্বর) রাতে সিংড়া তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী ও দোয়া মাহফিলের আলোচনায় সভাপতির বক্তব্যে এসব বলেন তিনি।

 

এসময় নূরানী শিক্ষার তাৎপর্যতা নিয়ে আলোচনা করেন তিনি।

 

দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন শাইখুল হাদিস মাওলানা শামসুল আলম (পীর সাহেব মলামগাড়ী),বিশেষ মেহমান আলহাজ্ব হযরত মাওলানা আইনুল হক হাফেজ ইসরাইল হোসেন হযরত মাওলানা এনামুল হক প্রধান আলোচক আলহাজ্ব হযরত মাওলানা আকরাম হোসাইন এছাড়াও ইসলামিক আলোচনা করেন মাওলানা ওমর ফারুক, মুফতি জাকারিয়া মাসউদ, মাওলানা আতিকুর রহমান সাদী, অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ ওমর ফারুকসহ দেশবরেণ্য আলেমগণ।

 

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম মোল্লা, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল ওয়াদুদ মোল্লা, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সভাপতি গোলাম সারোয়ার। সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহারব উপস্থাপনা করেন হাফেজ আল-আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/