• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইন্দুরকানীতে দশম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ

মো. শামীম হোসাইন / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার
পিরোজপুরের ইন্দুরকানীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সজল মিস্ত্রি (২৭) নামের এক গ্রাম পুলিশের বিরুদ্ধে।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার পত্তাশী ইউনিয়নের রেখাখালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত গ্রাম পুলিশ পত্তাশী ইউনিয়নের রেকাখালী গ্রামের রবিন মিস্ত্রির ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্কুলছাত্রীর মা তার প্রতিবেশী এক নাতি ও মেয়েকে বাসায় রেখে বাজারের বাজার করতে যায়। পরে তার নাতি বাইরে বের হলে সেই সুযোগে গ্রাম পুলিশ সজল মিস্ত্রি ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে স্কুলছাত্রীর মুখ চেপে ধরে তাকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
এই বিষয়ে স্কুল ছাত্রীর ভাই নেহার হালদার মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।
স্কুলছাত্রীর ভাই নেহার হালদার বলেন, আমি খুলনায় চাকরি করি তাই আমার বাড়িতে আমার মা আর আমার বোন থাকে। আমাকে আমার বোন কল দিয়ে ধর্ষণের বিষয়টি জানালে আমি সঙ্গে সঙ্গে খুলনা থেকে বাড়িতে আসি এবং রাতেই আমি থানায় বিষয়টি জানাই। আমি ধর্ষকের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাই।
এ ব্যাপারে অভিযুক্ত গ্রাম পুলিশের মুঠোফোনে একাধিক বার ফোন দিলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন জানান, রেখাখালীর গ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের লিখিত অভিযোগ পেয়েছি। স্কুলছাত্রীকে মেডিকেলের জন্য পিরোজপুর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/