• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে সীমান্তে মানব পাচারকারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি

মোঃ মুসলিম হক‌ বিরল (দিনাজপুর) প্রতিনিধি। / ২০৩ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

 

দিনাজপুরের বিরলে সীমান্তে মানব পাচারকারীসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৮ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন কাড়োলিয়াপাড়া নামক স্থানের এনায়েতপুর বিওপি’র সীমান্ত পিলার ৩২১/৪-এর নিকটবর্তী আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশী কিছু নাগরিক বাংলাদেশ হতে ভারতে অবধৈভাবে পারাপারের সময় বিজিবি’র একটি টহলদল ৩ জনকে চ্যালেঞ্জ করে আটক করতে সক্ষম হয়।

আটকৃতরা হলেন- একই ইউনিয়নের বামনগাঁও গ্রামের মহেশ চন্দ্র সরকার এর ছেলে গৌতম চন্দ্র সরকার (৪২), একই উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের সেনগ্রামের ভুপেন্দ্র নাথ এর ছেলে জীবন কুমার রায় (১৯) ও একই গ্রামের কালু রায় এর ছেলে চয়ন কুমার (১৯)। আটককৃতদের বিরল থানায় সোপর্দ করা হয়েছে। এর মধ্যে গৌতম চন্দ্র সরকার (৪২) এক মানব পাচারকারী বিষয়টি দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।

থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/