• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শ্রেণিকক্ষ থেকে চুরি হয় শাওনের মোবাইল, বিচার চাওয়াতেই মরতে হলো

Reporter Name / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

পিরাজপুরের ভান্ডারিয়ায় শ্রেণিকক্ষে মোবাইল চুরির ঘটনার বিরোধের জেরে সহপাঠীদের হামলায় শাওন খান (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, নিহতের মোবাইল ফোন শ্রেণিকক্ষে চুরি হওয়ায় তার এক সহপাঠীকে জরিমানা করেন শিক্ষক। সেই ক্ষোভ থেকে সহপাঠী কিশোর ওই স্কুলছাত্রের ওপর তার সহযোগীদের নিয়ে হামলা চালায়। এর পর থেকে সে চিকিৎসাধীন ছিল।
গতকাল বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। সে উপজেলার তেলিখালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ওই স্কুলছাত্র শ্রেণিকক্ষে একটি মোবাইল ফোন নিয়ে যায়। মোবাইলটি তার সহপাঠী ও স্থানীয় সাবেক ইউপি সদস্যের ছেলে চুরি করেছে বলে সন্দেহ করে। মোবাইল চুরির বিষয়টি শ্রেণিশিক্ষক আবুল হোসেনের কাছে ওই ছাত্র অভিযোগ করে।
একপর্যায়ে শ্রেণিশিক্ষক ওই মোবাইল চুরির অভিযোগে নিহত স্কুলছাত্রের সহপাঠীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রের ওপর তার সহপাঠী ক্ষুব্ধ হয়।
নিহতের পরিবারের দাবি, ওই ঘটনার জেরে সেপ্টেম্বর জরিমানা করা কিশোর তার কয়েকজন সহযোগী নিয়ে স্কুলছাত্রকে আটকে বেদম মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
নিহতের চাচা বলেন, তাঁর ভাতিজার সহপাঠী মোবাইল চুরি করে। এর প্রতিবাদ করলে সে তার সহযোগীদের নিয়ে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রেণিশিক্ষক আবুল হোসেন বলেন, ‘স্কুলছাত্রের মোবাইল ফোন চুরি হলে সে বিষয়টি আমাকে জানায়। আমি ঘটনার তদন্ত করে তার সহপাঠীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিটমাট করে দিই। পরে ওই স্কুলছাত্রকে কে বা কারা মেরেছে, তা আমার জানা নেই।’
ঘটনার পর থেকে অভিযুক্ত সহপাঠী ও তার পরিবারের সদস্যদের বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই স্কুলছাত্র গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মরদেহ এখানো ঢাকা থেকে আনা হয়নি। মরদেহ ঢাকায় ময়নাতদন্ত করে আজ শুক্রবার ভান্ডারিয়ায় নিয়ে আসা হবে বলে জেনেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/