• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনৈতিকভাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

Reporter Name / ২৯৪ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমসের আলী এর বিরুদ্ধে অনৈতিকভাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিলকৃত অভিযোগে সূত্রে জানা যায়, কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মোঃ সমসের আলী গত ০১ মে/১৯৯৯ খ্রিঃ যোগদান করেন এবং এমপিওভুক্ত হন। তিনি গত ০১ মার্চ/২০০৮খ্রিঃ বেসরকারি প্রতিষ্ঠানের আইন অনুযায়ী ১ম টাইম স্কেলে অন্তর্ভূক্ত হোন এবং ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেড প্রাপ্ত হোন। এরপর তিনি গত ০১ নভেম্বর/২০১২খ্রিঃ তারিখে বি.এড স্কেল পেয়ে ৯ম গ্রেডে অন্তর্ভূক্ত হোন। অথচ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিপত্র অনুযায়ী আট (৮) বছরের আগে ৯ম গ্রেডে আসতে পারে না। তাই অনৈতিকভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিপত্র ছাড়াই তিনি চার (৪) বছরের ব্যবধানে ৯ম গ্রেডে অন্তর্ভূক্ত হোন এবং বেতন ভাতা উত্তোলন করে যা সম্পূর্ণ বেআইনি।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, সহকারী শিক্ষক সমসের আলী সরকারি অর্থ আত্মসাৎ করেছে যা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে ব্যবস্থা গ্রহণে সুদৃষ্টি কামনা করা হয়েছে।
অভিযোগের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, রংপুর অঞ্চলের উপ-পরিচালক, দিনাজপুর জেলা প্রশাসক, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং দিনাজপুর জেলার দূর্নীতি দমন কমিশনে প্রেরণ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে শমসের আলী এর নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে আমি কিছু জানি না বলে ক্যামেরারসামনে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। আমি বিএড স্কেল প্রাপ্তির জন্য আবেদন করি সেই আবেদনের প্রেক্ষিতে ০১ নভেম্বর/২০১২ খ্রিঃ আমাকে বিএড স্কেল ভূক্ত করা হয়েছে বলে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হোননি।
উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা জানান, উক্ত বিষয়ে আমি অভিযোগ পেয়েছি এবং ইতিমধ্যে অভিযোগটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছি। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/