• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি-শাকিল ,সম্পাদক- ছাইফুল

মোঃ কামরুল হাসান লিটন : স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ২৮১ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ স্কাউটস্ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর/২০২৪) উপজেলা পরিষদ পাবলিক হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ সভাপতি (পদাধিকারবলে) ও সাধারণ সম্পাদক পদে ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম নির্বাচিত হন।

ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইউএনও মো. শাকিল আহমেদ। সঞ্চালনা করেন গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম। বিগত ৩বছরের কার্যক্রম তুলে ধরেন বিদায়ী কমিটির উপজেলা স্কাউটস্ সম্পাদক দেওয়ান কামরুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আর বেগম, স্কাউটস্ কমিশনার আমজাদ হোসেন, ইসলামাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি সুনন্দা সরকার প্রভা, মো. শাহাদাত হোসেন, মো. রুকুন উদ্দিন, মো. আজিজুল হক, শাহিদা ইয়াসমিন, কমিশনার আঞ্জুমান আরা বেগম, কোষাধ্যক্ষ মোকছেদুর রহমান, যুগ্ম সম্পাদক নয়ন কুমার দাস, গ্রুপ সভাপতির প্রতিনিধি আব্দুল মজিদ তালুকদার, শাহ মো. আশরাদুল হক, সুলতানা রাজিয়া, আমিনুল হক, সহকারী কমিশনার মো. আনোয়ারুল ইসলাম, জিনাত মাসরুবা ফাতেমা, মো. মিজানুর রহমান, মো. মুরাদ হোসেন, মো. ছাইয়েদুল হক, শেখ মো. আব্দুর বারি, মো. হাবিবুর রহমান, স্কাউট লিডার রহমত উল্লাহ, কাব লিডার রাজিব আহমেদ, সহকারী লিডার ট্রেইনার বিদ্যুৎ কুমার নন্দী, এস এম এমরান সোহেল, সহযোগী সদস্য আমিরুল মোমেনীন, মো. রফিকুল ইসলাম, মো. মোজাম্মেল হক, মো. তরিকুল ইসলাম, অডিটর মো. দেওয়ান কামরুল হাসান, মো. মিজানুর রহমান, মো. আব্দুল মান্নান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/