• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভোলায় অনুষ্ঠিত হলো পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী সেমিনার

মোঃ রাসেল হোসেন / ১৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ রাসেল হোসেন, স্টাফ রিপোর্টার:

ভোলায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি,সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় টায় ভোলা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরীফুল হকের সভাপতিত্বে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত,রেলি ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও পাঠক বন্ধুর ভোলা জেলা আহবায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ।
অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,লালমোহন থানার নবাগত ওসি মোঃ হাছনাইন,বোরহানউদ্দিন থানার নবাগত ওসি সিদ্দিকুর রহমান,চরফ্যাশন থানার মবাগত ওসি মিজানুর রহমান।
এক সময় আরো বক্তব্য রাখেন,পাঠক বন্ধুর ভোলা জেলা সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন,বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা জেলার সমন্বয়ক ও আজকের পত্রিকার পাঠক বন্ধুর ভোলা জেলা সদস্য জিদান আনবীর,পাঠক বন্ধুর যুগ্ন আহ্বায়ক ডাঃ হোসাইন মাহমুদ,যুগ্ন আহবায়ক মোঃ জাবেদ,মোঃ নাহিদ ইসলাম,মোহাম্মদ জাহিদ হাসান,মোঃ মমিনুল ইসলাম,তন্ময়,মোঃ তানজিল,সাথী সাহা,রিয়া, প্রমুখ।
সভাপতির বক্তব্যে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন,আজকের পত্রিকা দেশের একটি অন্যতম প্রিন্ট মিডিয়া,সাথে সাথে আজকের পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের খবর মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই,আজকের পত্রিকার পাঠক বন্ধু আজ একটি মাদক বিরোধী আয়োজন করেছে, আমি আপনাদের এই কার্যক্রম কে স্বাগত জানাই,আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই শিক্ষার্থী,আমরা চাই তরুণ প্রজন্ম মাদক কারবারিদের বিরুদ্ধে এগিয়ে আসবেন,আমরা আপনাদের সহযোগিতা চাই,ভোলা জেলা পুলিশ সব সময় আজকের পত্রিকার পাঠক বন্ধুর পাশে রয়েছে ভবিষ্যতেও থাকব।
এ সময় তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এখনো ও রয়েছে,ভবিষ্যতে অব্যাহত থাকবে।
অনুষ্ঠান সঞ্চালনা করে আজকের পত্রিকার পাঠক বন্ধুর ভোলা জেলার যুগ্ন আহবায়ক মোঃ শাফায়াত হোসেন।
অর্ধকার আয়োজিত সেমিনারটি বেলা ১টার সময়ে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/