• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

মুহাম্মদ আরিফ , স্টাফ রিপোর্টার / ১৭২ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

ভোলার চরফ্যাশনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ২১শে সেপ্টেম্বর সকাল ও দুপুরে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এবং দুলারহাট আঞ্চলিক মহাসড়কে অটোরিকশার ধাক্কায় এবং চাঁপায় তাদের মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো- মোঃ হামীম (৭) ও মিনজু (১১)। নিহত শিশু হামীম উপজেলার জিন্নাহগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ আবু নুরুল্লার ছেলে। নিহত মিনজু উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোঃ মঞ্জুর হাওলাদারের মেয়ে।

নিহত মিনজুর মা লিলু বেগম জানান, উপজেলার চর মানিকা ইউনিয়নের তার নানা বাড়ী থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করতো, শনিবার সকালে মা লিলু বেগমসহ অটোরিকশা যোগে নানা বাড়ীতে যাওয়ার সময় একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সর্দার চৌমুহনিতে আসলে পিছন থেকে একটি বেপরোয়া গতির অটোরিকশা তাদের অটোরিকশা টি অতিক্রম করতে গেলে ওই অটোরিকশার সাথে ধাক্কা লেগে তাদের অটোরিকশাটি উল্টে যায়। এ সময় মিনজু ওই অটোরিকশার নিচে চাঁপা পড়ে মাথায় আঘাত লাগলে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই দিনে দুপুরে দুলারহাট মহাসড়কে পৃথক আরেক টি দুর্ঘটনায় শিশু হামীমের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির একটি অটোরিকশা চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এ সময় শিশু হামীম একই সড়কের লতিফ মিয়া দোকানের সামনে রাস্তা পার হচ্ছিল, ঠিক তখন ওই বেপরোয়া গতির অটোরিকশাটি শিশু হামীমকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থা হামীমকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শণ করেছে, নিহত শিশু ২টির পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/