• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

গোপালগঞ্জে মানববন্ধন ৫০ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি

নয়ন বৈরাগী / ২৪৯ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

গোপালগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা “স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP)” প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ৫০ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন। ২২ সেপ্টেম্বর ২০২৪ সকালে ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা শ্লোগান দেন এবং সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

এই সময় বক্তব্য রাখেন মোঃ আবু-সায়েম অত্র ইনস্টিটিউট এর উপ-অধ্যক্ষ,মোঃ মশিউর রহমান সভাপতি, কারগরি শিক্ষক পরিষদ গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা, মোঃ ইউনুস আলি সভাপতি, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা, পলাশ বিশ্বাস সাধারণ সম্পাদক, BPTF গোপালগঞ্জ শাখা, মোঃ আব্দুল সালাম যুগ্ম সাধারণ সম্পাদক IDEB গোপালগঞ্জ জেলা শাখা, এছাড়া সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকেও অনেকে বক্তব্য রাখেন।

 

মোঃ আব্দুল সালাম স্যার তার বক্তব্যে বলেন, তিনি দীর্ঘ ৫০ মাস বেতন ছাড়া আছেন। তিনি তার ছেলে মেয়ের মুখে তিনলেবা তিন মুঠো খাবার তুলে দিতে পারছে না, পারছে না তাদের শখ পুরন করতে। এমত অবস্থায় তার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই।তিনি আরো বলেন এই দাবি না মেনে নিলে নিতি আত্মহত্যা করবেন এবং এর দায়ভার  রাষ্ট্র, কারিগরি বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, “স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP)” প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ দীর্ঘ ৫০ মাস ধরে বেতন-ভাতা ছাড়াই মানবেতর জীবনযাপন করছেন। এর ফলে শিক্ষকরা পরিবার নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে।

 

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের সংকটের কারণে তাদের পড়াশোনায় গভীর প্রভাব পড়েছে। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত এই সংকট সমাধানে পদক্ষেপ নেওয়া হোক।

 

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, “দক্ষ জনশক্তি গঠনে শিক্ষকদের সুষ্ঠু অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। আমরা আশা করি, সরকার আমাদের এই দাবি শুনবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

 

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরেন, যাতে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেয়। সমাবেশের পর কয়েকজন শিক্ষকের স্বাক্ষর সহ একটি সারক লিপি DC অফিসে জামা দেওয়া হয়েছে। লিপিতে উল্লেখ করা হয়েছে ” আমাদের দাবি শীগ্রই বিবেচনায় নেওয়া হোক”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/