• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নারায়ণগঞ্জ বন্দরে দৈনিক বিজয় পত্রিকার ৮ম  বর্ষপূতি পালিত

মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোর্টার / ১৩৫ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা ২০ সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ বন্দরের (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ চান মিয়া। মোমেন ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা আক্তার শিউলী,দৈনিক বিজয় পত্রিকার নির্বাহীি সম্পাদক মোঃ আনোয়ারুল হক,ব্যবস্থাপনা সম্পাদক এম আর হায়দার রানা,সহ-সম্পাদক ডি এম মাইনুদ্দিন,মানবাধিকার নেতা কে এম শফিউল আলম ও যাদুশিল্পী কবির প্রধান। উৎসবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিতু মোর্শেদ ও খবির আহাম্মদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শাকির আহমেদ বাপ্পী,মঞ্জুর আহমেদ মুন্না,নূর-এ-আজাদ,মনির হোসেন,সুমন হাসান,রতন ভূইয়া,সাইফুল ইসলাম বাশার,মোঃ রুবেল,সাজিদ হোসেন কিবরিয়া,জিহাদ হাসান,এ কে উজ্জল,আকরাম হোসেনসহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন,সাংবাদিকতা কোন ব্যবসা নয় এটা কেবল একটি পেশা তা সম্মানিত। সেবার মনোভাব না থাকলে সাংবাদিকতায় আসার দরকার নেই। আমরা কোন লেজুরভিত্তিক সাংবাদিকতাকে সমর্থন করিনা। সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং লিখতেই স্বাচ্ছ্যন্দবোধ করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/