• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

হরিণাকুন্ডুতে দেবর ও ভাতিজার কোদালের আঘাতে প্রবাসীর স্ত্রী মারাত্মক জখম।

স্টাফ রিপোর্টার / ১৪৫ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ঝিনাইদহের হরিনাকুন্ডুর শাকের-দাঁ চাঁদপুর গ্রামে দেবর ও দেবরের ছেলে (ভাতিজা)’র কোদালের আঘাতে মারাত্মকভাবে প্রবাসীর স্ত্রী জখম হয়েছে।

জানা যায় শাকের-দাঁ চাঁদপুর গ্রামে আমির হোসেনের পুত্র উজ্জল হোসেন দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী। বাড়িতে তার স্ত্রী রুপালি খাতুন (৩৭) সন্তান মিসকার হোসেন কে নিয়ে থাকে। প্রবাসী উজ্জলের ছোট ভাই তুহিন হোসেন(৪৫) সন্ত্রাসী প্রকৃতির লোক। সে সব সময় ভয় দেখিয়ে পিতৃ সম্পত্তির অধিকাংশ দাবি করে আসছিল। গত ১৮ সেপ্টেম্বর বুধবার আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে তুহিন হোসেন রূপালী খাতুনের সাথে জমি জমা সক্রান্ত বিষয়ে কলহ সৃষ্টি করে। এবং কলহের একপর্যায়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী তুহিন এর হুকুম মোতাবেক তার পুত্র পারভেজ হাতে থাকা কোদাল দিয়ে চাচি ( রুপালি খাতুন )’র মাথায় সজরে কোপ মারে এবং উক্ত কোদালের আঘাতে তিনি (রুপালি খাতুন) মাটিতে লুটিয়ে পড়লে দেবর তুহিন ও ভাতিজা (তুহিনের পুত্র ) পারভেজ মিলে উপর্যপুরি হত্যার উদ্দেশ্যে আঘাত করতে থাকে। পরবর্তীতে এলাকাবাসী একজোট হয়ে প্রতিরোধ করলে আঘাতকারীরা পিছু হটে।এলাকাবাসীর সহযোগিতায় পুত্র মিসকার হোসেন তার আহত মা (রুপালি খাতুন) কে উদ্ধার করে ঝিনাইদহ সদর হসপিটালে ভর্তি করে। বর্তমানে রুপালি খাতুন মাথায় সাতটি সেলাই নিয়ে মুমূর্ষ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হসপিটালের কর্তব্য রত চিকিৎসক জানিয়েছেন তিনি এখনো আশঙ্কা মুক্ত নন।

এ বিষয়ে প্রবাসী উজ্জল হোসেনের পিতা আমির হোসেন জানান, আমার ছেলে অত্যন্ত সন্ত্রাসী প্রকৃতির লোক।সে একটা কুলাঙ্গার সে আমাকে পর্যন্ত মেরে ফেলার হুমকি দেয়। সে আমার সমুদয় সম্পত্তি একাই আত্মসাৎ করতে চায় অথচ আমার আরো সন্তান আছে । তার ভয়ে আমি ১৭ বছর গ্রামের বাড়িতে যেতে পারি না ঝিনাইদহে অতি কষ্টে রিকশা চালিয়ে সংসার চালাই। পরিবারের সবার সাথে আলোচনা করে খুব দ্রুতই তুহিনের বিরুদ্ধে মামলা করব।

এ বিষয়ে হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম কোন অভিযোগ এখনো পর্যন্ত আমার কাছে আসেনি, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/