• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শিক্ষা ভবন, ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

অদ্য ১৮/০৯/২০২৪ রোজ বুধবার দুপুর ১২.০৫ মিনিটে গাজীপুর শহরে রাজবাড়ী রোডে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষা ভবন ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে ও সরকারি মাধ্যমিক বিভাগের বিভিন্ন শুন্যপদে ( সহকারি শিক্ষক,সিনিয়র শিক্ষক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,সহকারী প্রধান শিক্ষক,সহকারী জেলা শিক্ষা অফিসার,প্রধান শিক্ষক,জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন সমমান পদে দ্রুত পদোন্নতি /পদায়নের দাবিতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী রোডের পাশে স্কুল গেইটের সামনে এক মানববন্ধন অনুষ্টিত হয়।মানববন্ধনে বক্তারা শিক্ষাভবনে শিক্ষকের উপর হামলাকারীর শাস্তি দাবি করেন যাতে অনুরুপ ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরেরর অধীন সরকারী মাধ্যমিক শাখার বিভিন্ন দপ্তরের শুন্যপদে দ্রুত পদোন্নতি /পদায়নের দাবি জানান।উক্ত মানববন্ধনে সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান চৌধুরী টুটুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জনাব আবু জাফর মুহাম্মদ ছালেহ,জনাব আসাদুজ্জামান,জনাব আব্দুল মতিন মিয়া,জনাব নাছরিন আঞ্জুমান রুনী,জনাব রায়হান উদ্দিন,জনাব জসিম উদ্দিন,জনাব মোঃরুবেল মিয়া প্রমুখ শিক্ষকবৃন্দ। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক জনাব সাইয়েদ আমিনুল এহসান।মানববন্ধনে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একাত্মতা প্রকাশ করেন।উক্ত মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ সহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/