• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ডোমারে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

সোহেল রানা, ডোমার / ১৬৫ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নীলফামারীর ডোমার পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) বাদ আছর থেকে উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডোমার পৌরসভা শাখার আয়োজনে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোকাররম হোসাইন সাঈদী।

 

ডোমার পৌর জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা মজলিসে শুরার সদস্য মোঃ নুর কামালের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নীলফামারী জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশীদ।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুস সাত্তার, ডোমার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুল হাকিম, ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার মোঃ আহমাদুল হক (মানিক), সেক্রেটারী মোঃ আব্দুল হক, ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলাওয়ার হোসেন, ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোসলেহুদ্দীন শাহ কোরাইশী প্রমুখ সহ জামায়াতের নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিবর্গ।

 

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী সম্পর্কিত আলোচনা করা হয়েছে। এছাড়া ডোমার সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ইসলামী সঙ্গীতানুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/