• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সাবেক উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের ২৪তম মৃত্যু বার্ষিকী

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ১৭১ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় পাটির সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান পাঠানের আজ শনিবার (৭ সেপ্টেম্বর/২৪) ২৪তম মৃত্যু বার্ষিকী।
উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা, কবর জিয়ারত ও কুরআনখানির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, মহিলা ডিগ্রী কলেজ, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, তালে হুসেন খান উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদরাসা, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়েও পৃথকভাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে।
নুরুল আমিন খান পাঠান জাতীয় পাটির সদস্য হিসাবে ১৯৮৫ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬সনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
২০০০ সালের এই দিনে শিক্ষানুরাগী রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল আমিন খান পাঠান মৃত্যু বরণ করেন। তার পরিবারের পক্ষ থেকেও মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/