• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

মুসলিম উম্মাহর সুখ শান্তি ও নিরাপত্তা কামনা

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ১৫৪ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত

দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপাী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে। আখেরী মুনাজাতে ছিল সর্বস্তরের মানুষের ঢল। মুনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরব্বি ও তাবলীগ জামাতের জিম্মাদার (দায়িত্বশীল) মোঃ ওয়াসিকুল ইসলাম। বেলা ১১টা ৪৯ মিনিটে শুরু হয়ে দুপুর ১১টা ৫৪ মিনিটে মুনাজাত শেষ হয়। ৫ মিনিটের মুনাজাতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়।
শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৪) সকাল থেকে দিনাজপুর দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে (বড়মাঠ) ইজতেমা মাঠে সমবেত হন লক্ষাধিক মানুষ। বেলা সাড়ে ১০টার মধ্যে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারন্য হয়ে উঠে। ইজতেমা মাঠ পরিণত হয় বিশাল জনসমুদ্রে।
মুনাজাতে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিবৃন্দ দাবী করেছেন।
শহরের অধিকাংশ দোকানী দোকানপাট বন্ধ করে মুনাজাতে অংশগ্রহণ করেন। মুনাজাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুনাজাতে অংশগ্রহণ করেন। এছাড়া দিনাজপুর সদর, বিরল উপজেলাসহ আশপাশের অন্যান্য উপজেলা হতে আগত নারী, পুরষ ও শিশুসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ মুনাজাতে অংশগ্রহণ করেন।
শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৪) ইজতেমার শেষ দিন বাদ ফজর বয়ান করেন ঢাকার কাকরাইলের মুরিব্ব হাফেজ ওয়াজিবুল্লাহ। এর পর সকাল সাড়ে ৯টা হতে মুনাজাতের আগ পর্যন্ত বয়ান করেন মোঃ হারুনুর রশিদ ও শিহাব উদ্দীন।
এর পর মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরব্বি মোঃ ওয়াসিকুল ইসলাম।
মুনাজাতের আগে সংক্ষিপ্ত
এদিকে ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ইজতেমা মাঠের চার পাশে মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গোয়েন্দা বিভাগের সদস্য মোতায়েন ছিল।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের মত, ২০২২ সালের ৩১ মার্চ হতে ২ এপ্রিল পর্যন্ত দ্বিতীয়বারের মত এবং ২০২৩ সালের ২ মার্চ হতে ৪ মার্চ দিনাজপুরে ৩ দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/