• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্কুলের ভবন দখল করে প্রেসক্লাব প্রতিষ্ঠার প্রতিবাদে মানববন্ধন

রাজিব হোসেন, ক্রাইম রিপোর্টার / ৩৩৯ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাটের শরণখোলায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শুকুর সহ কতিপয় দুর্নীতিবাজ সাংবাদিক কতৃক আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় চাঁদাবাজি এবং ভাষানী কিন্ডারগার্টেন স্কুলের ভবন দখন করে প্রেসক্লাব নির্মানের বিচার ও শাস্তি দাবী করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় ভাষানী কিন্ডারগার্টেন ও মেরিট একাডেমির শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সাধারণ জনগন বৈষম্য বিরোধী আন্দেলনের ব্যানারে রায়েন্দা বাজার আল আরাফাহ্ ইসলামি ব্যাংকের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। রায়েন্দা বাজার শহিদ মিনারের সামনে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা মরহুম সামছুল আলম তালুকদারের প্রতিষ্ঠিত ভাষানী কিন্ডারগার্টেন স্কুল ভবনের একটি অংশ জোর করে দখলে নিয়ে শরণখোলা প্রেসক্লাব প্রতিষ্ঠা করে কতিপয় দুর্নীতিবাজ সাংবাদিক। দীর্ঘদিন ধরে তারা সুন্দরবনের অভয়াশ্রমে বনবিভাগের যোগসাজোসে জেলেদের মাধ্যমে বিভিন্ন চর অবৈধ ভাবে দখল করা, এলাকায় চাদাবাজি, সরকারি জমি দখল সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো।

মানববন্ধন কর্মসূচি শেষে পথসভায় অনতিবিলম্বে শরণখোলা প্রেসক্লাবকে স্কুলের ভবন ছেড়ে দিতে বলা হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে দুর্নীতিগ্রস্থ সাংবাদিকদের বিচার ও শাস্তি দাবি করেন বিএনপি সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/