• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নব নিযুক্ত পৌর প্রশাসকের সাথে পৌর নাগরিকদের এক মতবিনিময় সভা 

মোঃ শামীম হোসাইন / ১৭২ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

পিরোজপুরে পৌরসভার নব নিযুক্ত পৌর প্রশাসকের সাথে পৌর নাগরিকদের এক মতবিনিময় সভা সকাল ১১ টায় পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে সারাদেশের পৌরসভার মেয়রদের ক্ষমতা থেকে অপসারন করার কারনে পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেক ক্ষমতাচুত হন। পিরোজপুরের জেলা প্রশাসন এর পক্ষ থেকে উপ পরিচালক, স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে থাকা খানজাদা শাহরিয়ার বিন মান্নানকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয় হয়। নিয়োগ পাওয়ার পরে পৌর নাগরিকদের নিয়ে এটাই তার প্রথম মত বিনিময় সভা। পৌর নাগরিকগন রাস্তাঘাট,পানি সাপ্লাই,ড্রেনেজ,পৌরখাল খনন ,পয়নিস্কাশন নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

 

এ সময়ে জেলা বিএনপির আহবায়ক বলেন, আমরা ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে ২য় স্বাধীনতা পেয়েছি তার সুফল জনগনকে ভোগ করতে দিতে চাই, পৌরসভার বিভিন্ন বিভাগে অনিয়ম অব্যবস্থাপনা দির্ঘ দিনের ,আমরা এর থেকে পরিত্রাণ চাই।

 

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, পৌরসভার দীর্ঘদিনের অনিয়ম জঞ্জাল থেকে মুক্তি পেতে নাগরিকদেও সহযোগিতা করতে হবে। ময়লা আবর্জনা নিদৃষ্ট স্থানে ফেলতে হবে। পৌর সভার খালগুলো দখল মুক্ত করতে হবে। সাপ্লাইর পানিতে শ্যওলা মাঝে মাঝে চিংড়ি মাছও পাওয়া যায় যা পান করার অনুপযোগী। আমরা চাই খাবার পানিটা যেন মানসম্মত হয়।

 

জেলা জামায়াতের সদস্য ড.আব্দুল্লাহীল মাহামুদ বলেন পৌর সভার রাস্তাঘাটের টেকসই উন্নয়ন প্রয়োজন যাতে সহজে তা নষ্টহয়ে না যায়। জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. ওহিমা আক্তার হাসি বলেন পৌর এলাকা মাদক মুক্ত করতে হবে। পৌর এলাকায় মাদকের কারবার করতে দেয় যাবে না।

 

প্রেসক্লাবের সভাপতি এসএম রেজাউল ইসলাম শামিম বলেন, পৌরসভার সকল নাগরিকদেও মিলে মিশে পৌর সভার উন্নয়ণ কাজে সহযোগিতা করতে হবে না হলে পৌরসভার স্বল্প লোকবল নিয়ে কাংখিত সেবা সম্ভব নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মুসাব্বির মাহমুদ সানি বলেন ছাত্রদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার সুফল ভোগ করতে হলে সকলকে মিলে মিশে কাজ করতে হবে। পিরোজপুরের সকল খাল উদ্ধার করতে হবে। আমাদের পিরোজপুরকে সাজাতে হবে। রাস্তার পাশে পলাশ,কৃষ্ণচুড়া ফুলের গাছ লাগাতে হবে। যাতে অন্য জেলা থেকে যাওয়ার সময় মানুষ পিরোজপুর জেলার সৈন্দর্য্য উপভোগ করতে পারে। আমরা সকলে মিলে একটি সুন্দর জেলা শহর হিসেবে পিরোজপুরকে গড়তে চাই, দেখতে চাই। মতবিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন স্তরের নাগরিকগন উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

 

পরে আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/