• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কালাইয়ে বেগম খালেদা জিয়ার জন্ম দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও সমাবেশ

মো:মিশিকুল মন্ডল , ষ্টাফ রিপোর্টার / ১৮৮ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

জয়পুরহাটের কালাই থানা ও পৌর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ১৮ আগষ্ট ২০২৪ রবিবার বিকাল ৪ টায় কালাই বাসস্ট্যান্ড চত্তরে জয়পুরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান তালুকদার এর সভাপতিত্বে বিএনপি চেয়ার পার্সন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ০২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। কালাই থানা ছাত্রদলের আহ্বায়ক এফতাদুল এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি আব্দুল গফুর মন্ডল, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ বাবু। এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভাসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। সকল বক্তা আওয়ামীলীগ সরকারের অত্যাচার, নির্যাতন, খুন-গুম, ছাত্র জনতাকে গুলি করে হত্যা এবং আয়না ঘরে বন্দিদের করুন চিত্র তুলে ধরে বাংলার মাটিতে অন্যায়কারীদের কঠোর শাস্তির দাবী জানান। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/