• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপির নেতারা মন্দির পাহারা দিচ্ছে

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বিএনপির নেতারা মন্দির পাহারা দিচ্ছে
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় হিন্দু ধর্মাবলাম্বীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়গুলো পাহারা দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত কয়েক দিন ধরে বিভিন্ন মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দিচ্ছেন তারা।
রবিবার (১১ আগস্ট) রাতে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের আশঙ্কায় দিনে ও রাত জেগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এমন উদ্যাগ নিয়েছেন। নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর নেতৃত্বে একাধিক টিম করে বিভিন্ন বাজার ও ধর্মীয় উপাসনালয়ে পাহারা দেয়ার চিত্র দেখা গেছে।
খোঁজ নিয়ে আরো জানা যায়, নেছারাবাদ উপজেলার গুয়ারেখা, সারেংকাঠী, আটঘর কুড়িয়ানা, পূর্বজলাবাড়ি, ইদিলকাঠি, সমুদয়কাঠী, রামচন্দ্রপুর, দুর্গাকাঠি সহ বিভিন্ন স্থানের হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়গুলো পাহারা দিচ্ছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে নেছারাবাদ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করে হিন্দু ধর্মালম্বীসহ সংখ্যালঘু সম্প্রদায় ও সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, নেছারাবাদ উপজেলার কোনো মানুষ যাতে নির্যাতিত না হয় সেদিকে খেয়াল রাখছি এবং আমার উপজেলায় কোন ধরনের বিচ্ছিন্ন ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। আমার নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বী সকল মন্দির অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত দেশের পরিস্থিতির স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত তারা মন্দির ও বাজার পাহারা দেবে বলে জানিয়েছেন তিনি।
অপরদিকে কয়েক দিন ধরে নেছারাবাদ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ, ইসলামী আন্দোলন ও আনসার বাহিনীর সদস্যরা যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতায়ও ভূমিকা রাখছেন। এছাড়াও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করছেন।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, উপজেলার সকল ধর্মের ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ছাত্র-ছাত্রীদের সাথে একাধিক বৈঠক করেছি। তাদের সাথে আলোচনা করেই আমরা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছি। সকলকে সাথে নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। সেক্ষেত্রে উপজেলা প্রশাসন সর্বদাই আপনাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/