• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নান্দাইলে বিএনপি নেতা ইয়াসের খান চৌধুরী শোডাউন 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি / ১৯১ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগে নান্দাইলে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক শোডাউন ও আনন্দ মিছিল করেছে। গত বৃহস্পতিবার বিকালে নান্দাইলের চর বেতাগৈর ইউনিয়নের আতাউরের মোড় থেকে শোডাউন করেন মধুপুর,

কানুরামপুর,মাজার বাসস্ট্যান্ড হয়ে মোয়াজ্জেমপুর বাহাদুরপুর হাউজের এসে শেষ হয়। শোডাউনে নেতৃত্ব দেন বিএনপি বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী।

হাসিনা সরকার পদত্যাগের একটি বিজয় লাভ করেছে বলে ছাত্রজনতা ও বিএনপির নেতাকর্মীরা ছাত্রজনতাকে অভিনন্দন জানিয়েছে। শোডাউন ও বিজয় মিছিলে নান্দাইল উপজেলা বিএনপি,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল,মৎস্যজীবি দল,শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

পরে বাহাদুরপুর হাউজে এক সংক্ষিপ্ত বক্তব্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী বলেন- দীর্ঘ প্রতিক্ষার পরে ছাত্র সমাজের আন্দোলনে হাসিনা দেশ থেকে পালিয়েছে। শুধু পালাইছে না দেশের টাকা পয়সা লুট করেছে। মেধাবী শিক্ষার্থীদের উপর গুলি করতে নির্দেশ দিয়েছে। এইসব গণহত্যার বিচার হবে হাসিনাকে বিদেশ থেকে দেশে  এনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/