• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

পিরোজপুরে দুর্নীতির দায়ে ৩ প্রকৌশলীসহ ৫ জন বরখাস্ত

মো. শামীম হোসাইন / ২০১ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

পিরোজপুরে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তিন প্রকৌশলীসহ পাঁচজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক ঘোষণার মাধ্যমে তাদের বরখাস্ত করে দপ্তরটি।
দুর্নীতির দায়ে বরখাস্তকৃতরা হলেন- জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা একেএম মো. মোজাম্মেল হক খান, জেলার সদর উপজেলার সাবেক প্রকৌশলী মো. মোরশেদ সরকার, নাজিরপুর উপজেলার সাবেক প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, জেলার ভান্ডারিয়া উপজেলার সাবেক প্রকৌশলী মো. বদরুল আলম ও জেলার নেছারাবাদ উপজেলার প্রকৌশলী অফিসের সার্ভেয়ার মো. রিপন হাওলাদার।
জানা গেছে, গত ৫ বছরে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও তার ভাই ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ ওই সব বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় কাজ না করে ১৬শ কোটি টাকা লুটপাট করেন।
এর আগে এলজিইডির পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. সত্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়েরসহ বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এছাড়া জেলার নাজিরপুরের সাবেক প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে স্থানীয়রা একাধিকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
অভিযোগ রয়েছে, প্রকৌশলী জাকির হোসেন মিয়ার সহযোগিতায় পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও তার ভাই মিরাজুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত নাজিরপুর-বৈঠাকাটা রাস্তার কাজ না করেই পুরো টাকা উত্তোলন, নাজিরপুর-চর রঘুনাথপুর রাস্তার কাজ সামান্য কিছু করেই পুরো টাকা উত্তোলন করেছেন। এভাবে জেলার বিভিন্ন স্থানের নির্মাণ কাজ না করেই স্থানীয় প্রকৌশলীদের সহায়তায় তারা বরাদ্দকৃত টাকা তুলে নিয়েছেন।

নাজিরপুরের সাবেক উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন তিনি। অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সবারই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/