• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের ঘাঁটি পূর্ব অঞ্চলে সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার ৪ সাংবাদিক

নাজিম উদ্দিন রানা / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

 

 

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের ঘাঁটি নামে পরিচিত পূর্ব অঞ্চলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ৪ সাংবাদিক।গুলিবিদ্ধ সাংবাদিকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

সোমবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার দত্ত পাড়া ডিগ্রি কলেজ এলাকায় এ হামলার শিকার হন জেলার কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা।

আহতরা হলেন- লক্ষ্মীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক খবর পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ, আব্দুল মালেক নীরব।

আহত সাংবাদিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার দত্ত পাড়া ইউনিয়নের এক কুয়েত প্রবাসী খবরের কাগজ পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলামকে ফোন করে জানান তার বাড়িতে তার প্রতিপক্ষের লোকজন হামলা ও লুটপাট করছে। এমন সংবাদ পেয়ে লক্ষ্মীপুর থেকে রফিক তার ৩ সহকর্মীকে নিয়ে ঘটনাস্থলে রওনা দেন তারা দত্ত পাড়া ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছলে ওত পেতে থাকা ৭/৮ জনের মুখোশপরা একটি সন্ত্রাসী দল সাংবাদিকদের পথ গতিরোধ করেন। এসময় সাংবাদিক ও সন্ত্রাসীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করে। এতে সাংবাদিক রফিকুল ইসলাম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। ফয়সাল মাহমুদের পায়ে ছররা গুলি লেগেছে বলে আহতরা জানান এ সময় আলাউদ্দিন ও নীরব আহত হয়। খবর পেয়ে দত্ত পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ আহত সাংবাদিকদের উদ্ধার করে জেলা হাসপাতালে প্রেরন করেন। আহত সাংবাদিকদের চিকিৎসার বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় এ তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/