• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ১৪৭ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁও হরিপুর উপজেলার যাদুরানী বাজারে মোটরসাইকেল চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে নিহত যুবকের নাম রুবেল হোসেন (৩০)। তিনি পীরগঞ্জ উপজেলার গোগড় পটুয়াপাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

আজ ২২-শে জানুয়ারি রোজ বুধবার সময় আনুমানিক সকাল ৯ টার সময় ঘটনাটি ঘটেছে
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী বাজারে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায় যে, আজ সকালে যাদুরাণী বাজারে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন৷ পরে ক্ষিপ্ত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে মারা যায় সে ৷

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/